বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের বাঁশ বাগানের ভিতরে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার(১৭ই মার্চ) এসআই শফি আহম্মেদ রিয়েল,এএসআই আলমগীর হোসেন,কনেস্টবল আবুল কালাম ও কনেস্টবল খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌর সভার নামাজ গ্রামের বাঁশ বাগানের ভিতরে ময়লা স্তুপ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা(ওসি) মামুন খান উদ্ধার মাদকের বিষয়টি নিশ্চিত করেন।