সাভারে পাইকারী বাজারে করোনা ভাইরাস আতংকে পাইকারী ব্যবসায়ীরা খাদ্য দ্রব্য মুল্য বৃদ্ধির অভিযোগ করেছে ক্ষুদ্র্য ব্যবসায়ীরা। চাল ডাল থেকে শুরু করে সব ধরনের কাঁচা তরিতরকারী। সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছে। খাদ্য দ্রব্য প্রচুর মউজুত থাকা সত্যেও অসাধু কিছু পাইকারী ব্যবসায়ী করোনা ভাইরাস এর দোহাই দিয়ে তারা ব্যবস্যা করছে বলে জানা গেছে। এব্যপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান এর মোবাইল নম্বর এ কল দিলে তিনি মেসেজে please text me লিখে রিপ্লাই দিয়েছেন। আমি মেসেজ লিখে সাভার নামা বাজার খাদ্য দ্রব্য মুল্য বৃদ্ধি ও বাজার মনিটরিং বিষয়ে তাহাকে অবহিত করি। সাভার নামা বাজার গিয়ে দেখা যায় চাল ডাল থেকে শুরু করে সব ধরনের খাদ্য দ্রব্য ২০ টাকা থেকে ৫০ টাকা মুল্য বৃদ্ধি করে বিক্রয় করা হচ্ছে।