যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ এক হুন্ডি পাচারকারীকে আটক
স্টাফ রিপোর্টার
/ ৪১৩
বার দেখা হয়েছে
আপডেট
রবিবার, ২২ মার্চ, ২০২০
শেয়ার
Views: 3
খোরশেদ আলম : যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত থেকে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি।
২১ মার্চ (শনিবার) সকালে তাকে আটক করা হয়। আটককৃত জসিম উদ্দিন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যাক্তি হুন্ডির বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি গোপনে বাহদুরপুর মাঠে অবস্থান নেয়। সোর্সের দেওয়া তথ্যমতে এক যুবককে ধান্যখোলা মাঠ থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১লক্ষ ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃত ব্যাক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।