পলাশবাড়ীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী,মাক্স বিতরণ
স্টাফ রিপোর্টার
/ ৪০৪
বার দেখা হয়েছে
আপডেট
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
শেয়ার
Views: 2
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীর দক্ষিন বন্দরের উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদের নেতৃত্বে অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্য বিতারন করেন।
৩১ মার্চ মঙ্গলবার দুপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী,মাক্স ও করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক লিফলেট বিতরন করা হয়।
জানা যায়,সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স পরিধেয় নিম্ন আয়ের ৪০০ শতাধিক মানুষের মাঝে চাল,আলু,বেগুন,মশুর ডাল বিতরন করা হয়।
এসময় আগত মানুষদের করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক লিফলেট সহ নিজেদের সুরক্ষায় নিজ নিজ বাড়িতে অবস্থান করা,বিনা প্রয়োজনে বাহিরে বের না হওয়া,প্রয়োজনে মাক্স পরিধেয় বের হওয়ার পরামর্শ দেন।
আসাদুজ্জামান শেখ ফরিদ জানান, দক্ষিন বন্দর যুব সমাজের সহযোগিতায় ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের এসব মানুষের পাশে সহযোগিতায় হাত বাড়িয়ে দেই।করোনা ভাইরাস মোকাবেলায় এ ধারা অব্যাহত থাকবে।যারা এ দুর্যোগপূর্ন সমায়ে সহযোগীতা করে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার ফরহাদ হোসেন,পলাশবাড়ী এস এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জিল্লুর রহমান রউফ, স্থানীয় ঔষধ ব্যাবসায়ী তোরাব তালুকদার, যুবলীগ নেতা মিন্টু খন্দকার,সাবেক ছাত্রনেতা নিশান সরকার ও ছাত্রনেতা মাসুম সরকার প্রমুখ।