শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা যুবক পুলিশের হেফাজতে
স্টাফ রিপোর্টার / ৪৮৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

Views: 1

টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা যুবককে হেফাজতে নিয়ে ঢাকায় স্থানান্তর করেছে উপজেলা কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল)  রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলী পশ্চিম পাড়া গ্রাম থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এসময় ওই এলাকার ১২০ পরিবার লকডাউন ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি। ওই যুবকের সম্পর্কে তিনি জানান, ২৪ বছরের ওই যুবক আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত তিনি ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ইনডোরে চিকিৎসাধীন ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসকগণ তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেলে, নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। একই সঙ্গে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করে। কিন্তু সে সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়িতে চলে আসে এবং গত তিনদিন আগে তিনি জানতে পারে তার করোনা পজিটিভ। তারপর থেকে যোগাযোগের ফোন নাম্বারটি বন্ধ করে দেয়। এরপর গতকাল শুক্রবার আইইডিসিআর থেকে এই বিষয়ে জেলার কর্তৃপক্ষকে ম্যাসেজ দেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে হেফাজতে নিতে সক্ষম হয় এবং রাতেই বিশেষায়িত ব্যবস্থায় তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, যে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্তের খবর গোপন করে বিভিন্নস্থান ও মানুষের সঙ্গে মেলামেশা করেছে বা আরও কোথায় কোথায় গিয়েছে সে বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।এ নিয়ে এ পর্যন্ত টাঙ্গাইলে মোট তিনজন আক্রান্ত নিশ্চিত করা হয়েছে।টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান মির্জাপুরের অখিল ও মহিউদ্দিনের আক্রান্তের খবর নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update