শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

নাগরপুরে ২য় করোনা রোগী শনাক্ত আতংকের মাঝে এলাকাবাসী
স্টাফ রিপোর্টার / ৭৫১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

Views: 1

টাঙ্গাইল প্রতিনিধি: 
টাঙ্গাইলের নাগরপুরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত লিটনের সহযোগী আরও এক ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার নাম মোহাম্মদ আলী সে উপজেলার পানান গ্রামের বাসিন্দা।এ নিয়ে নাগরপুরে করোনা রোগীর সংখ্যা দাড়ালো ২ জন। করোনা রুগী হিসেবে শনাক্ত হওয়া ওই দুইজন ঢাকার বাবু বাজারে কর্মরত ছিলেন। গত দুইদিন আগে তারা নিজ নিজ বাড়িতে আসে এবং বাড়িতেই অবস্থান করে। বর্তমানে প্রথম সনাক্ত লিটনকে গতকাল (১৪ এপ্রিল) চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটুলা পাঠানো হয়েছে । অপরজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করলে তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছে।করোনা শনাক্ত হওয়ায় তার নিজের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
নাগরপুর স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. রোকুনুজ্জামান খাঁন জানান, এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। তারমধ্যে দুইজনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত দুইজন উপজেলার খাগড়িয়া ও পানান গ্রামের বাসিন্দা।
তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্সে তাকে সিভিল সার্জন অফিসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । সেখান থেকে তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ওই দুই ব্যাক্তি যাদের সঙ্গে চলাচল করেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে আক্রান্তদের বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update