শহিদুল্লাহ সরকার
আশুলিয়ার পুলিশ পরিচয়ে দোকানদারের কাছে দোকান খোলা রাখার অযুহাতে চাঁদাবাজির সময় হাতে নাতে ৩ ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টারদিকে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকার সড়কের পাশে থাকা বিভিন্ন দোকানে চাঁদাবাজিকালে তাদের আটক করে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। এসময় তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়।
স্থানীয় দোকানদার সাগর জানান, তাদের হাবভাব দেখে সুবিধার না মনে হওয়াতে আইডি কার্ড দেখতে চাই। আইডি কার্ড কাছে নেই বললে, আমার সন্দেহ হয়। পরে কৌশলে আমার ভাইকে ফোন করি। তখন উপস্থিত এলাকাবাসী তাদের আটকে ফেলে এবং পুলিশে খবর দেয়। এসময় এলাকাবাসী তিনজনকে আটক করতে পারলেও সহযোগী আরও দু’জন পালিয়ে যায়।