শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

কেশবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার / ৪৫১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

Views: 4

আবু হুরায়রা রাসেল 

কেশবপুরে সরকারী নির্দেশনা না মেনে, নিত্যপণ্যের দাম বাড়িয়ে ক্রয়-বিক্রয় ও, চাট না থাকায় কেশবপুর ১১  ব্যবসা প্রতিষ্ঠান, মালিককে  জরিমানা  করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি )ইরুফা  সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে(২৪ এপ্রিল) শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মোকাবেলায় প্রতিদিনের ন্যায় শুক্রবার  সকালে, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনা সদস্যদের  নিয়ে, কেশবপুর বাজারসহ, উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ীরা, তাদের দোকান খোলা রেখে জনসমাগমের সৃষ্টিসহ নিত্যপণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, কেশবপুর শহরের উজ্জ্বল মুদি দোকান ৫ হাজার, নিতাই পাল ৫ হাজার, সমীর সাধু ৫ হাজার,পাজিয়া বাজারে স্বপন মোদি দোকান ৩ হাজার, কৃষ্ণপদ ২ হাজার, ইউনুস আলী ২ হাজার, দুলাল দে ৫ হাজার ,সজল দেবনাথ ,৩ হাজার , শহিদুল ইসলাম২ হাজার,গড়ভাঙ্গা বাজারে জহরুল ইসলাম মোবাইল দোকান ৫শ, হাদিউজ্জামান সিমেন্ট ব্যবসায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন, অফিস সহায়ক জুলফিকার হাসান লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন । এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা বলেন, কেশবপুরের নিত্যপণ্য সহ, যেকোনো পণ্যর প্রত্যেক ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের চাট /অথবা মেমো রাখার জন্য সকলকে অনুরোধ করেন। তা না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update