শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯ : স্বাস্থ্য অধিদপ্তর
স্টাফ রিপোর্টার / ৪৫৩ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

Views: 4

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯  জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৩৬৮ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update