শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে খুন
স্টাফ রিপোর্টার / ৪৩২ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১০ মে, ২০২০

Views: 0

আলী হোসাইন স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম ননগরের বায়েজিদ থানার মুরাদনগর এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন দিদারুল আলম প্রকাশ রিদোয়ান (৪৯) নামে এক ব্যক্তি।শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রিদোয়ান ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রিদোয়ান নামে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, নিহত রিদোয়ান একজনের কাছ থেকে আড়াই হাজার টাকা পাওনা ছিলেন। সেই টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update