রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার / ৪৫৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২০ মে, ২০২০

Views: 1

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধার ঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১’শ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। থানা সূত্রে প্রকাশ,পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই তয়ন কুমার, এসআই সঞ্জয় সাহা, এএসআই হাসান ও এএসআই মাইদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১৮ মার্চ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা বগুড়া দই ঘর এর সামন হতে হাতে-নাতে ১’শ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আব্দুল জব্বার (৫২) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার উত্তর কাট্টলী গ্রামের মৃত হাজী আহমেদুর রহমানের ছেলে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update