রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আল্লাহর দলের এক সদস্য আটক
স্টাফ রিপোর্টার / ৩৮৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

Views: 0

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধার ঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ফরিদুল ইসলাম (৩৫) নামে এক সক্রিয় সদস্যকে গতকাল সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। ফরিদুল ইসলামকে আটক করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

জানা গেছে, গুমানীগঞ্জ ইউনিয়নের তরফ মনু গ্রামের মৃত নূর হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য হিসেবে দেশবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। ইতিমধ্যে ফরিদুলের কয়েক সহযোগী র‌্যাবের হাতে আটক হয়। ফরিদুল এসময় পালিয়ে গেলেও গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাটাখালী ব্রীজ এলাকা থেকে তাঁকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, আটক ফরিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বুধবার তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update