রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

কথা কাটাকাটি অতপর যুবক খুন
স্টাফ রিপোর্টার / ৪১০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

Views: 0

আলী হোসাইন স্টাফ রিপোর্টারঃ
নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার ২৬ মে বিকেলে ছুরিকাঘাতেই ওই যুবক খুন হয়।নিহতের নাম, মো. সাগর (২২)। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। হামজারবাগের হামজা খাঁ লেইনে একটি ভাড়ায় বাসায় থাকত নিহত সাগর। এলাকায় সাগর পাঁচলাইশের আলোচিত ও বর্তমানে কারাবন্দি সন্ত্রাসি ফিরোজের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরেই ছুরিকাঘাতে খুন হয় সাগর। ছুরিকাঘাত করেন সাব্বির নামের আরেক যুবক। সাথে হৃদয়, হাসান ও জনি নামের তিন জন ছিলেন।পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার মো. মোতালেব বলেন, হামজারবাগের হামজা খাঁ লেইনে ছুরিকাঘাতে খুনের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জনি নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার মুল হোতা সাব্বির এখনো পলাতক রয়েছে। তাকে ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update