রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে  যুবককে পিটিয়ে হত্যা আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার / ৪৭২ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৩১ মে, ২০২০

Views: 3

আনারুল ইসলাম রানা কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গোড়াই মুন্সিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সিদ্দিকুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। ঘটনার প্রতিবাদে রোববার সকালে ইউনিয়নের যতিনের হাট বাজারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে স্বজনসহ এলাকাবাসী।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ভাই ফেরদৌস রহমান, চাচা দবির উদ্দিন, শ্যালক আসাদুল ইসলাম ও হুমায়ুন কবির।

উল্লেখ্য, জমিতে গরুর বাছুরের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আইনুলের পরিবার বাছুরটিকে ইট দিয়ে আঘাত করাসহ সিদ্দিকুরের পরিবারের লোকজনকে গালাগাল করে। এনিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় দু’পক্ষের ডাকা সালিশ বৈঠক ভেস্তে যায়। পরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে টিনের চালে আম পড়াকে কেন্দ্র করে দু’পক্ষে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উত্তেজিত আইনুলের পরিবারের লোকজন সিদ্দিকুরের পরিবারের উপর দেশীয় অস্থশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সিদ্দিকুরসহ পরিবারের ৫জন আহত হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওইদিন রাতেই মারা যায় সিদ্দিকুর। এছাড়াও গুরুতর আহত মামা মতিয়ার রহমান মন্ডল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update