মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃবেনাপোলে ভারত থেকে আমদানি পণ্যবাহী রেলের ওয়াগন থেকে ৬৬ বোতল ভারতীয় ফেিন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) রাত ৮ টার সময় বেনাপোল রেলষ্টেশন থেকে এ ফেন্সিডিলের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই রেলওয়াগনে পাচারকারীরা ভারতীয় ফেন্সিডিলের চালান নিয়ে আসছে। এমন খবরে স্থানীয় আঃলীগ নেতা মোহাম্মদ আলীসহ কয়েকজনের সহযোগিতায় রেলে তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ওয়াগানটির বগি নং-৩০০৫৯৮/৬০০৫৮।
উদ্ধারকৃত ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে বলে তিনি জানান।
এর পূর্বে ২০১৯ সালের ৯ ডিসেম্বর রাতে ভারত থেকে আমদানিকৃত পাথর কুচি বোঝাই রেলওয়াগন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।