যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে চোরাচালানীর মরদেহ উদ্ধার।
স্টাফ রিপোর্টার
/ ৪২৮
বার দেখা হয়েছে
আপডেট
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
শেয়ার
Views: 1
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট রাজগ্জ্ঞ সীমান্তের ইছামতি নদী থেকে শরিফুল ইসলাম নামে এক চোরাকারবারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। শরিফুল রাজগজ্ঞ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রবিবার সকালে ভারতে যায় শরিফুল।
বুধবার সকালে সীমান্তের ইসামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার শার্শার পাচঁভুলোট সীমান্ত দিয়ে ভারতে যায় শরিফুলসহ একদল চোরাকারবারী। মাছের ডিম আনতে ভারতে যায় বলে জানান স্বজনেরা। স্থানীদের ধারনা রাতে বিএসএফের নির্যাতনে মৃত্যু হয় তার। বুধবার সকালে তার লাশ ইছামতি নদীতে ভাসতে দেখে বিজিবি ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকালে পুলিশ নদীথেকে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
খুলনা ২১বিজিবি ব্যাটলিয়নে অধিনায়ক তৌফিক ই এলাহি জানান,নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। পোষ্ট মটেম রিপোটের পর জানা যাবে প্রকৃত ঘটনা। তবে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি এড়িয়ে যান তিনি।
যশোরের নাভারন সার্কেল এস এসপি সোহেল ইমরান জানান,লাশটি সুররোতহাল রিপোটসহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনাজানা যাবে বলে জানান তিনি।