Views: 1
আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি,,যশোরের শার্শা পাচভুলোট সীমান্তে শরিফুল নামে এক গরুর রাখালকে বিএসএফ গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। গত দুই আগে নিখোঁজ শরিফুলের লাশ আজ পাচভুলোট সীমান্তের ইছামতি নদী থেকে বাংলাদেশ এর অংশ থেকে উদ্ধার করে পুলিশ।
শরিফুল বেনাপোল পোর্ট থানার অভয়বাস রাজঞ্জ গ্রামের ইছাহক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায় শরিফুল গত দুই দিন আগে নিখোঁজ হয় ভারতে গরু আনতে যেয়ে। তাকে তার প্রতিবেশী তাজমীর ভারতে গরু আনতে পাঠিয়েছিল। আবার শরিফুলের দাদা কওছার মিয়া বলেছেন শরিফুলকে তাজমির ভারত থেকে মাছের ডিম আনার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর দুদিন সে নিখোজ। আজ শুনছি তার লাশ ইছামতির নদীতে ভাসছে।
পাঁচভুলোট গ্রামের সিরাজুল ইসলাম বলেন, শরিফুলকে তাজমির ভারতে নিয়ে যায় স্বর্ন দিয়ে। তাজমীর এলকার একজন কুখ্যাত চোরাচালনি। শরিফুল নিহত হওয়ার পিছনে ভারতের নয় বাংলাদেশীদের হাত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
২১ বিজিবি পাচভুলোট ক্যাম্পের সুবেদার মুজিবুর রহমান বলেন গত দুই দিন যাবৎ নিহতর পরিবার সীমান্তে এসে শরিফুলকে খোজাখুজি করে। সেই মোতাবেক আমরা ভারত সীমান্তর বন্যবাড়িয়া ক্যাম্পে জানতে চাইলে তারা কোন তথ্য দিতে পারে নাই। আজ সকালে স্থানীয়রা বাংলাদেশ অংশে লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়।
যশোর সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শার্শা থানা ওসি বদরুল আলম খান বলেন লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
সরেজমিনে গিয়ে দেখা গেছে নিহত শরিফুলের লাশ পানিতে ভাসছে। তার বুকে গুলির আঘাতে ছিদ্র হয়ে গেছে। দুর্গন্ধে মশামাছি লাশের উপর বসছে।