রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কেশবপুরে মোটর সাইকেল চুরি থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার / ৬২২ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৪ জুন, ২০২০
ছবিঃ- প্রতিকি

Views: 1

যশোর জেলা প্রতিনিধি

যশোরের কেশবপুরে দিন দুপুরে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আলতাপোল গ্রামের শেখ এনামুল হকের ছেলে শেখ শামিমুল হক কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত ১২ জুন শুক্রবার সকাল ৮ টার দিকে শামিমুল হক তার ডিসকভার ১২৫ সিসি যার নম্বর যশোর-হ-১৬-৮৭৩০, মোটরসাইকেলটি কেশবপুর কাঁচাবাজার তরকারি চান্নীর সামনে গলির মধ্যে তালা দিয়ে রেখে মধু সরকারে মাছের আড়তে মহুরীর কাজ করতে যান। কাজ শেষে বেলা ১১টার দিকে তিনি সেখানে যেয়ে মোটরসাইকেলটি আর পাননি। অজ্ঞাতনামা মোটরসাইকেল চোরদের নামে থানায় অভিযোগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটর সাইকেলটির হদিস মেলেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update