শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার / ৪৬৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Views: 0

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত হয়েছেন।
৫ আগস্ট (বুধবার) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। উক্ত শনাক্ত রোগীরা হলেন সদর উপজেলা-২ জন,পীরগঞ্জ-১ জন এবং রাণীশংকৈল-৬ জন।
এ ছাড়াও আজ হরিপুর উপজেলার আমগাঁও নিবাসী ৫৭ বছর বয়সী একজন পুরুষ( করোনা সংক্রমিত রোগী) চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল,দিনাজপুর এর করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে হরিপুরের গেদুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন।
নতুন আক্রান্ত ৯ জনসহ ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৩৭ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।
বুধবার  রাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। সিভিল সার্জন বলেন,জনাব রমেশ চন্দ্র সেন,নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ঘরেই চিকিৎসা হচ্ছে তার। তার বাড়ির বাকিরা সুস্থ আছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update