শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

করোনা রোগীর মেন্টাল স্ট্রেংন্থেন সাপোর্ট টিমের কর্মশালা
স্টাফ রিপোর্টার / ৫৩৯ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

Views: 1

নিজস্ব সংবাদদাতা ঃ

করোনা আক্রান্ত রোগীদের মানসিকভাবে সুস্থতাদান ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদানের লক্ষ্যে একদিনের কর্মশালার আয়োজন করেন মেন্ট্রাল স্ট্রেংথেন সাপোর্ট টিম।

গতকাল ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকার পল্টনের ওয়েষ্টন রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোমিনুর রশীদ আমিন। ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ হেডকোয়ার্টারসের অতিরিক্ত ডিআইজি জনাব রেজাউল হক পিপিএম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করোনার মহামারীতে করোনায় আক্রান্ত রোগীদের লাশ দাফন, লাশের সৎকার করে বিবিসির জরিপে আলোচিত ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোকছুদুল আলম খন্দকার খোরশেদ। সংগঠনের অন্যতম সদস্য আমিনুল শামীম এর সঞ্চালনায় এতে আরো উপস্হিত ছিলেন ঢাকা অফিসার্স ক্লাবের সেক্রেটারী জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ এর সহধর্মিণী লিনা ইশরাত, ঢাকা জর্জ কোটের আইনজীবী এডভোকেট আমিনা রত্না, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য জামাল জয়,নজরুল ইসলাম দিদার আলমগীর ভূঁইয়া, ফাতেমাতুল জান্নাত।

এতে আরো উপস্হিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ জোবায়ের মিয়া,পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ রুহুল কবির, ডাঃ তারিক ফারহানা, ডাঃ ফরহাদুল হক, সাইকোলজিষ্ট ইফাত আরা, তুহিন আকতার রুনা, ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য মোঃ সেলিম, আবুল বাশার বাবু,মন্জুরুল আলম, নাসির উদ্দিন,সাইদুজ্জামান সুমন, কামাল উদ্দিন, নজরুল ইসলাম বাবর, ওমর ফারুক, শরীফ মোল্লা, ফরিদ আহম্মেদ উজ্জ্বল, নুর এ আলম,ডি.এম এরশাদুল আলম, সহ প্রমূখ।

উক্ত সংগঠনের মূল উদ্যোক্তা ডা: কাজী মোঃ ইস্রাফীল কর্মশালা পরিচালনা করেন। তিনি তার বক্তব্যে বলেন সম্পূর্ন বিনামুল্যে করোনা আক্রান্ত রোগীদের মানসিক ভাবে ফিট থাকার লক্ষ্যে সেবা ও কাউন্সিলিং করে আসছে আমাদের টিমের সদস্যরা। করোনা উপসর্গ দেখা দিলে রোগীকে আইসোলেশনে থাকতে হয়, এ সময়টা রোগী নিজেকে খুব একাকী ফিল করে, মানসিক টেনশনে থাকে,অস্হিরতা বোধ করে, রাজ্যের চিন্তা মাথায় ভর করে, যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অর্ধেকে নেমে আসে। এমন সময় রোগীকে সঠিক কাউন্সিলিং এর মাধ্যমে মানসিক শক্তি অটুট রাখার লক্ষে মেন্টাল সাপোর্ট দিচ্ছে সংগঠনটি। এ পর্যন্ত তিন শতাধিক করোনা আক্রান্ত রোগীকে মেন্টাল স্ট্রেংন্থেন সাপোর্ট টিম চিকিৎসা সেবা,কাউন্সিলিং, মানসিক সাপোর্ট দিয়েছেন।

মেডিক্যাল পার্সনরা সোসাল সাপোর্টের ইনফরমেটিভ সাপোর্ট এবং ইনস্ট্রোমেন্টাল সাপোর্ট দিয়ে থাকেন আর নন মেডিক্যাল পার্সনরা ইমোশনাল সাপোর্ট দিয়ে আসছেন। তিনি সমগ্র বাংলাদেশে করোনা আক্রান্ত বা লক্ষণ যুক্ত যে কাউকে উক্ত সংগঠনের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন করোনার এ বৈশ্বিক মহামারী খুব কম সময়ের মধ্যে পৃথিবী থেকে বিধায় নেওয়ার সম্ভাবনা কম। তাই মাসিক প্রস্তুতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কর্মশালা পরিচালনার জন্য এমএসএসটি কে আহবান করেন। এমএসএসটির মূল উদ্যোগক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ কাজী মোঃ ইস্রাফীল প্রধান অতিথির আহবানে সাড়া দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা পরিচালনা করবেন বলে প্রধান অতিথি কে আশস্থ করেন।

প্রধান অতিথি এবং প্রধান আলোচক দুইজনই MSST এর মেম্বার হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সবাইকে এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যে কোন কাজে উনাদেরকে ডাকলে খুশি হবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update