করোনা ভাইরাসে ভারতে আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ফেরার সময় হাইজিন কিট ও খাবার সরবরাহ
স্টাফ রিপোর্টার
/ ৫৭৪
বার দেখা হয়েছে
আপডেট
শনিবার, ৩ অক্টোবর, ২০২০
শেয়ার
Views: 1
খোরশেদ আলম :মহামারী করোনা ভাইরাসে ভারতে আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এ্যজেন্সীর সহায়তায় তাদের মাঝে দুদিন শুকনা খাবার এবং মহিলাদের হাইজিন কিট সরবরাহ করা হচ্ছে।
৩ এবং ৪ অক্টোবরে ২০২০ ইং দুই দিনব্যাপী দেওয়া হবে। যশোরের মানবাধিকার সংস্থা রাইটস যশোর এই আয়োজনে আইওএম কে সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার শাকিল মুনজুর, আসমা খাতুন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, মানবাধিকার সংস্থা রাইটস যশোর এর নিবার্হী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।