বেনাপোলের বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী জামাল হোসেনের রোগ মুক্তি কামনায় একতা প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
/ ৩৯৫
বার দেখা হয়েছে
আপডেট
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
শেয়ার
Views: 1
খোরশেদ আলম :
যশোরের শার্শা উপজেলার দ্বায়িত্বরত একুশে টেলিভিশন, জাগো নিউজ২৪.কম ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার বেনাপোল প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধায় মাগরিব নামাযের পর বেনাপোল বাজারস্থ একতা প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম। দোয়া অনুষ্ঠানে সাংবাদিক জামাল হোসেনের দ্রূত রোগ মুক্তি হয়ে যেন আবার সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসেন সে কামনায় দোয়া করা হয়। এছাড়াও বাংলাদেশের সকল সাংবাদিক সহ সাধারণ মানুষ যেন এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকে সে দোয়া ও করা হয়।
এ সময় সিনিয়র সাংবাদিক জামাল হোসেনের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন একতা প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মাহমুদুল হাসান বাবু, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন হোসেইন, সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক শাকিল মাসুদ, আইন বিষায়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খোরশেদ আলম, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, মারুফ হোসেন, আব্দুল্লাহ সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি শহিদুল ইসলাম শাহিন সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী সহ সাংবাদিক রাসেল ইসলাম, মুক্তার হোসেন, রিপন, লোকমান হোসেন রাসেল সহ সকল সদস্য।
এছাড়াও শার্শা উপজেলার বিভিন্ন স্তরের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ০৮ ই এপ্রিল শারীরিক অসুস্থতা ও করোনা আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সেখানে আইসলিশন না থাকার কারনে উন্নত চিকিৎসার জন্য রেফার হয়ে সাতক্ষীরা চায়না বাংলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় তার শারিরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি ভালো আছেন।