শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ইসলামপুরে গলায় আপেল আটকে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার / ৪১০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে আপেল খাওয়ার সময় গলায় আটকে  হযরত আলী(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু জামালপুরের লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় নানা আশরাফ আলীর বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে শিশু হযরত আলী।
বুধবার বিকালে শিশুটি নানার ঘরে থাকা এক টুকরো আপেল খাচ্ছিল। এক পর্যায়ে তার গলায় আপেল আটকে গেলে  গুরুতার অসুস্থ্য হয়ে পড়ে। এসময়  পরিবারের লোকজন দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্থর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update