ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
Views: 0
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেলু মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেলু মন্ডল ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।
জানাগেছে, সোমবার সকালে নিজ বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন ফেলু মন্ডল। এসময় রাস্তার সংলগ্ন একটি মুরগির খামারের বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।