শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরে দাড়িয়ে থাকা ট্রাকের ভিতর মারা গেলেন চালক
স্টাফ রিপোর্টার / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৬ অক্টোবর, ২০২১

Views: 0

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দর এলাকায়, রপ্তানি মুখী পন‍্যবাহী ট্রাক সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থানরত গাড়ির ভিতরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন গাড়ি চালক কাজল হোসেন (৫২)।
৩ অক্টোবর (রবিবার) সকালে বেনাপোলের দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে রপ্তানী পণ্য বোঝাই ট্রাকের ভিতর স্ট্রোক করে তিনি মারা যায়। জানা গেছে, ট্রাকচালক কাজল হোসেন বরিশাল ঝালকাঠি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
রপ্তানি ট্রাকচালকরা বলেন, ভারতীয় পণ্য নিয়ে আমরা ঢাকা থেকে বেনাপোলে এসেছি। সে নিজে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রেখে রাতে ঘুমায়। আজ সকালে গাড়ীর ভিতরে ঘুমান্ত অবস্থায় সে মারা যায়। আমরা তার পরিবারের কাছে ফোন দিয়ে ঘটনাটি জানিয়েছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশটি তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর এস, আই মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শুনেছি স্ট্রোক করে একজন ড্রাইভার মারা গেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update