শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
স্টাফ রিপোর্টার / ২৫৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

Views: 0

রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে চলতি বছরে সরকারিভাবে শুরু হলো অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান। বুধবার সকালে কালাই উপজেলা খাদ্যগুদাম চত্তরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।

এবার উপজেলার ২০২১/২০২২ অর্থবছরে দুই খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ১ হাজার ৭শ ৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে ৭শ ৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত।

এ সময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো. শাহানশাহ হোনেস, উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি অলিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলা সহকারী উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো.আব্দুল বারী উপস্থিত ছিলেন।

উক্ত অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি অলিউর রহমান বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান ও চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update