শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ডায়াবেটিক রোগীদের ওজন কমানোর উপায় কী? যা বলছে গবেষণা
স্টাফ রিপোর্টার / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Views: 0

অনলাইন ডেস্ক 

ওজন বৃদ্ধি পাওয়া টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম লক্ষণ। ইনসুলিন নেওয়া বা ডায়াবেটিসের সাধারণ কিছু চিকিৎসা করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।  ইনসুলিন, যা শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ শোষণ করে, সেই সঙ্গে খাবার খাওয়ার পর প্রক্রিয়া চলাকালীন খাবার থেকে অত্যধিক চিনি শোষণ করে, তা পরবর্তী সময়ে চর্বিতে পরিণত হয়। এই চর্বি থেকে বাড়তে থাকে ফ্যাট।

ডায়াবেটিক রোগীদের বড় সমস্যা হলো তারা কী খাচ্ছেন আর কী খাচ্ছেন না তার ওপরই অনেক কিছু নির্ভর করে। এ জন্য ডায়াবেটিক রোগীদের ওজন কমানোর বিষয় এলে তাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বাড়তি সতর্ক হতে হবে। কারণ ডায়েটে কোনো সমস্যা সৃষ্টি হলে তা রোগীর অবস্থা মারাত্মক করে তুলতে পারে।

ডায়াবেটিক রোগীদের সর্বোত্তম ডায়েট :

টাইপ-২ ডায়াবেটিসের জন্য লো অ্যানার্জি ডায়েট সবচেয়ে কার্যকরী। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস ডায়াবেটলজিতে প্রকাশিত জার্নাল অনুযায়ী, লো এনার্জি ডায়েট, ফর্মুলা অনুযায়ী খাবার খাওয়া ডায়াবেটিক রোগীদের ওজন কমানোর জন্য কার্যকর।

গবেষণা :

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক লিন, ড. চাইতং চুরাংসুক ও তার সহকর্মীরা একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। গবেষণার পর তারা জনান, সবার জন্য ফলাফল এক রকম হয় না। যেমন লো এনার্জি ডায়েট ডায়াবেটিক রোগীদের জন্য ভালো,  সেই সঙ্গে  লো ফ্যাট কার্বোহাইড্রেট ডায়েট টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর।

লো এনার্জি ডায়েট কী :

এই ডায়েটে একজন মানুষ প্রতিদিন ৩.৫ মিলিয়ন জুলেরও কম শক্তি অপচয় করে। এই ডায়েটে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে।  চিকিৎসাক্ষেত্রে এই ডায়েট ২০ বছরের বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে। ৮ থেকে ১৬ সপ্তাহ এই ডায়েট মেনে চলা হয়, যা একজন মানুষকে দেড় থেকে আড়াই কেজি ওজন কমাতে সাহায্য করে।

ডায়েট প্ল্যান যেভাবে কাজ করে :

লো এনার্জি ডায়েটে সাধারণত তিন বেলা খাবার ও পানি খাওয়া হয়। খাবার তালিকায় থাকে রং-বেরঙের সবজি, ভালো প্রোটিন ও নন-স্টার্চি খাবারদাবার। নির্দিষ্ট খাবারের পাশাপাশি এই ডায়েটে প্রতিদিন কমপক্ষে ২ লিটার পানি খেতে হবে। এই ডায়েট করার সময় সবাইকে ব্যায়াম করার কথা বলা হয়, কারণ এতে করে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা কমে। ডায়েটে থাকাকালীন স্ন্যাকস ও অ্যালকোহলজাতীয় খাবার খাওয়া যাবে না, কারণ এতে করে ওজন বাড়ার আশঙ্কা থাকে।

সতর্কতা :

লো এনার্জি ডায়েটের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যা সমস্যার কারণ হতে পারে। এ জন্য এই ডায়েটে যাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। দীর্ঘদিন ধরে এই ডায়েট করলে অবসাদ, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update