শার্শায় শিশুর বিকাশে করণীয় এক আলোচনাসভা এবং ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
/ ২১০
বার দেখা হয়েছে
আপডেট
শনিবার, ১ জানুয়ারি, ২০২২
শেয়ার
Views: 0
আপন শিশু বিকাশ ফাউন্ডেশন, বাংলাদেশের দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শায় উপজেলা ডিজিটাল কমপ্লেক্স অডিটোরিয়ামে ৩১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টা সময়ের দিকে “শিশুর বিকাশে করণীয়”এক আলোচনা সভা এবং ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ মেহেদী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুর রহমান, শার্শা থেকে প্রকাশিত সারসা বার্তা’র (সাপ্তাহিক/দৈনিক) সম্পাদক-প্রকাশক মোঃ আব্দুস সালাম গফফার ছন্দ, শার্শা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন আহমেদ তোতা এবং ‘আমেরিকা সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার কো-অর্ডিনেটর’ মোছাঃ নূরজাহান রিনা পারভীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত “আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’এর চেয়ারম্যান বিশিষ্ট মনোবিজ্ঞানী ডাঃ সুলতানা রাজিয়া।
মূখ্য আলোচক ডাঃ সুলতানা রাজিয়া শিশুদের বিকাশের প্রতিবন্ধকতার উপর দীর্ঘ সময় ধরে আলোচনায় বলেন, ‘শিশুর বিকাশের ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করে থাকেন মা’। তাই তিনি শিশুর বিকাশে মায়েদের প্রতি সচেতন হওয়ার আহবান রাখেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন ‘সারসা বার্তা’র সম্পাদক-প্রকাশক আব্দুস সালাম গফফার বলেন, ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’ দেশব্যাপী মায়েদের সচেতনতা বৃদ্ধি করতে যে কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। আমরা মিডিয়া কর্মী হিসেবে এই সামাজিক আন্দোলনে একাত্মতা পোষণ করছি’।
বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, ‘ দেশে ৩ কোটির মতো অটিস্টিক নানা শ্রেণির প্রতিবন্ধী আছে তাঁদের প্রতি আমাদের সামাজিক ভাবে দায়িত্ব রয়েছে। আমি শার্শায় এসে ‘শিশুর বিকাশে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে দেখে অত্যন্ত খুশী। আমি সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি’।
বিশেষ অতিথি নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন আহমেদ তোতা বলেন, ‘শিশুর বিকাশ করণীয়’ শীর্ষক আলোচনা সভার বিষয়ে আগে থেকে বিস্তারিত জানলে আমি শার্সার ১১টি ইউনিয়ন থেকে ন্যূনতম ৫০-৬০ করে শিশু সহ অভিভাবকদের উপস্থিতি নিশ্চিত করতাম। ভবিষ্যতে আমি ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের গৃহীত অনুষ্ঠানে আমি সার্বিক সহযোগিতা করবো’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মোছাঃ নূরজাহান রিনা পারভীন বলেন, ‘শার্শার মায়েদের শিশু বিকাশে তাঁদের সচেতনতা ব্রিদ্দি করতে সার্বিক সহযোগিতা দিয়ে যাব’। সব শেষে ঝিকরগাছা থেকে আগত সারসা বার্তার সংবাদ প্রতিনিধি সাংবাদিক নূর নাহার বেগম বলেন, ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’-এর যুগোপযোগী আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করি এবং আগামীতে এর সহযোগিতা করে যাবো’।
আলোচনা সভা শেষ হয় ১টা ২০মিনিটে। আলোচনা শেষে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’এর চেয়ারম্যান মনোবিজ্ঞানী ডাঃ সুলতানা রাজিয়া অনুষ্ঠানে অংশ গ্রহণকারী প্রায় ৩০জন শিশুকে ফ্রি চিকিৎসা সেবা দেন এবং ৪০জনকে পরামর্শ দান করেন।