Views: 2
গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় এক বাস এবং একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের হয়েছে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এছারা এ ঘটনায় সিএনজি চালক ও আরও ৩যাত্রী আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহুর্তেই বাসটি পুড়ে বশ্মিভূত হয়ে যায় । পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, আজ সোমবার (৩১ মার্চ) সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। তিনি জানান, সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও শিশুর ফুফু ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়রা নিহত দু’জনকে এবং সিএনজি চালক ও অপর আহত যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দূর্ঘটনার জেরে তাৎক্ষণিক বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিভায়। নিহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।