শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পরে ভেঙে গুড়িয়ে দিলেন বিএডিসির পানাসির সেচ প্রকল্পের অনিয়মের কাজ
এ জেড সুজন,  লালপুর (নাটোর) প্রতিনিধি:  / ১১০ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

Views: 0

নাটোরের লালপুরে বিএডিসির অধীনে পানাসি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাম্প ঘর ও পাইপ লাইন নির্মাণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্টরা। অনিয়মের সত্যতা পাওয়ায় নির্মাণধীন আউলেটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে বিএডিসি।
২০২৪-২০২৫ অর্থ বছরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের নরেন্দ্রপুর, গবিন্দপুর ও পরিক্ষামূলক কৃষি খামারে ছয়টি অকেজো বোরিং চালুর উদ্যোগ নেয় বিএডিসি। এতে নিম্নমানের ইট, খোয়া, বালু এবং রড-সিমেন্ট পরিমাণে কম দিয়ে যেনতনভাবে কাজ করার অভিযোগ ছিল। পরে সেটি ভেঙে দিয়ে পুনরায় নিয়ম মেনে ও বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলীর কঠোর তদারকিতে কাজ শুরু হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় কৃষক জেনারুল, আব্দুল জাব্বার, আসলাম উদ্দিন বলেন, জীবনে কখনো শুনিনি অনিয়মের কারণে পুরো নির্মাণের দিন ভেঙ্গে দেয় এই প্রথম দেখলাম বিএডিসির প্রকৌশলীর কঠোর উদ্যোগে অনিয়ম দুর্নীতিকে জিরো টলারেন্সের আওতায় এনে পুরো নির্মাণাধীন ভেঙে আবার নতুন করে কাজ শুরু করেছেন। এখন কাজ মোটামুটি অনেক ভালো হচ্ছে।
এ বিষয়ে বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হওয়ার পরে বিষয়টি আমাদের চোখে পড়ে পড়লে আমরা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সেই জায়গাতে গিয়ে নির্মাণাধীন ১০ প্লান্ট ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং নতুন করে ভালো মানের খোয়া, বালি, ইট, রড সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে নতুন করে কাজ শুরু করেছি। বিএডিসি সব সময়ই অনিয়ম দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোন অনিয়ম দুর্নীতি বিএডিসি মেনে নেবে না।
অনিয়মের সংবাদ প্রকাশের পর কঠোর ব্যবস্থা নেওয়ায় বিএডিসি ও সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update