শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

লালপুরে পদ্মার চরে যৌথ বাহিনীর অভিযান: ৪ জনের সাজা
এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩ মে, ২০২৫

Views: 0

নাটোরে লালপুরে পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (মে ২, ২০২৫)  লালপুরে পদ্মার চরে চরদিয়াড় বাহাদুরপুর এলাকায় লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের নেতৃত্বে  যৌথবাহিনী অভিযান চালায় । এসময় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ৪ ব্যক্তিকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
গ্রেফতারকৃত হলেন, হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রবিউল (৩০) ও রাকিবুল (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)।
আটককৃতদের মধ্যে ৩জনকে ১ মাস ও রবিউলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই আদেশ দেন।
এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪জনকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update