শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
মহেশপুর(ঝিনাইদহ)সাংবাদদাতা ঃ / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩ মে, ২০২৫

Views: 0

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে রিয়াজ হোসেন (২৬) নামের এক যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া সীমান্তে। আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে রিয়াজ হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রিয়াজ হোসেনের স্বজন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ জমিতে যান। জমিটি ভারতীয় সীমানার কাছাকাছি। তারা জানান জমিতে কাজ করার সময় ওপার থেকে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
রিয়াজের স্বজনরা আরো জানান, শুক্রবার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহতের ঘটনাটি আমি লোক মুখে শুনেছি। এর থেকে আর বেশী কিছুই বলতে পারবো না।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম জানান , এমন কোনো ঘটনার খবর আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update