শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বগুড়া শিবগঞ্জে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধ সংঘর্ষে কলেজ ছাত্রীসহ আহত ৪
নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টার  / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২ জুন, ২০২৫

Views: 0

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ি সংলগ্ন পানি নিষ্কাশন নিয়ে বিরোধ সংঘর্ষে কলেজ ছাত্রীসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলী রথবাড়ী গ্রামের মোবারক আলীর ছেলে রফিকুল ইসলামের বাড়ির পার্শ্বে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য গতকাল রবিবার সকাল সাড়ে আট ঘটিকার দিকে গেলে একই গ্রামের মেহেদুল আকন্দের ছেলে সজিব আকন্দ, শাহিরুল আকন্দ ও হাবিব আকন্দের সাথে বাকবিতন্ডা হয়। এসময় আরো ৭/৮ জন একত্রিত হয়ে হাতে লাঠি শোঠা ও দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিত ভাবে হামলা করে। সংঘর্ষে গৃহবধু তুলাবী বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তহসিনা খাতুন, চাম্পা খাতুন ও ঝিলিক খাতুনকে মারপিট করে আহত করে। বর্তমানে আহতরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update