কাজিপুর উপজেলা খাসরাজবাড়ি দাখিল মাদ্রাসায় আগেভাগে ছুটি — ১৩ জনের মধ্যে ৭ জন শিক্ষক অনুপস্থিত
নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টার
/ ১০৪
বার দেখা হয়েছে
আপডেট
শনিবার, ২৮ জুন, ২০২৫
শেয়ার
Views: 0
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি দাখিল মাদ্রাসায় সরকারি সময়সীমা লঙ্ঘন করে আগেভাগে ছুটি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বুধবার, ২৬ জুন, দুপুর ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসা বন্ধ এবং শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী নেই। উপস্থিত ছিলেন মাত্র ৭ জন শিক্ষক, যেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৩ জন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানে সময়মতো পাঠদান না করা, আগেভাগে ছুটি দেওয়া ও শিক্ষক অনুপস্থিতির অভিযোগ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগে ছুটি দিতে পারে না। আমরা ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।”
স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়মিত তদারকির আওতায় এনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।