বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না: গাকৃবিতে গভীর শ্রদ্ধায় স্মরণ
মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

Views: 1

জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত লগ্নে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দিবসটির সূচনা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৩৬ শে জুলাই চত্বরে একটি কালো পতাকা উত্তোলন করে জাতির শোক ও বেদনার প্রতীকী বহিঃপ্রকাশ ঘটানো হয়। আজ রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা জানান।

এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমবেত অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের হয়। নীরবতা ও শোকের আবহে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে শিক্ষক সমিতি ও উপস্থিত শিক্ষকবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় শহীদ মিনারের পাদদেশে একটি সংক্ষিপ্ত আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, সুইজারল্যান্ডের এগ্রোস্পেস এর প্রধান ড. স্টিফেন মান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এবং সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) আবু হানিফ পালোয়ান

বক্তারা বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও নৈতিকতার আলোকে আলোকিত করে চলেছে। তবে শহিদদের আত্মত্যাগ যেন ভূলুণ্ঠিত না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update