করোনায় ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০০৮ : স্বাস্থ্য অধিদপ্তর- লাইভ
স্টাফ রিপোর্টার
/ ২০৩৬
বার দেখা হয়েছে
আপডেট
বুধবার, ১৭ জুন, ২০২০
শেয়ার
Views: 0
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৩০৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো চার হাজার আটজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।