শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে সিসি ক্যামেরা প্রকল্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ২০৭৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

Views: 1

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে সিসি ক্যামেরা প্রকল্প উদ্বোধন

গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকায় সিসি ক্যামেরা প্রকল্প উদ্ভোধন করা হয়েছে।বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেনগাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইলতুৎমিশ।  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ হাসিবুর রহমান, সহকারী পুলিশ কমিশনার মোঃ, আহসানুল হক, জি এম পির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা শরীফ মাস্টার, মহানগর যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন তনময় সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,মহানগরীতে সিসি ক্যামেরা প্রকল্প চালু হওয়ার ফলে এলাকায় অপরাধ প্রবনতা অনেকটা কমে এসেছে।সতরাং অনুষ্ঠানে এই কার্যক্রমকে আরো বেগবান করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ বলেন, সিসি ক্যামেরা উদ্বোধন হওয়ার ফলে এলাকায় সকল ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে। অপরাধ সংঘটিত হলেও সেটা সহজেই সনাক্ত করা যাবে সিসি ক্যামেরার মাধ্যমে।যেকোনো ধরনের অপরাধ প্রবণতা  কমানোর জন্য আগামীতে পুরো মহানগরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
তাই সিসি ক্যামেরা সম্প্রসারনের জন্য নগরবাসীর  সহযোগিতা কামনা করেন তিনি।

161views

You may also like

Page 14 of 16
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update