রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

দুস্থ অসহায় সাংবাদিকের কল্যাণে শ্রীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার যাত্রা শুরু,bangla news tv
স্টাফ রিপোর্টার / ২২১৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

Views: 0

মোঃ রমজান আলী রুবেল , শ্রীপুর থেকেঃ

সাংবাদিকদের নিপিড়ন নির্যাতন, তাদের সুবিধা অসুবিধা, ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তা ও তাদের কল্যাণের লক্ষে গাজীপুরের শ্রীপুরে যাত্রা শুরু করেছে শ্রীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা। ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা শুরু করে। শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সংগঠনের প্রতিষ্ঠাতা, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা ইকবাল হাসান কাজল। এসময় তারা বর্তমান সাংবাদিক, সাংবাদিকতা নিয়ে সমসাময়িক আলোচনা ও সাংবাদিকের দায়িত্ব কর্তব্য, তাদের বাধা বিপত্তি, নিপিড়ন নির্যাতন, পেশাগত দায়িত্ব পালনে বাধা, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে সিনিয়র সাংবাদিকদের পরামর্শ ও নির্দেশনায়, সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য শ্রীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ২১ সদস্য কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু জাফর সূর্য। নবগঠিত কমিটিতে দৈনিক প্রভাতী খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবালকে সভাপতি,  এশিয়ান টিভি গাজীপুরের বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক, ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফ হাসান প্রধানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়েছে। এসময় শ্রীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #সাংবাদিক #নিপিড়ন #নির্যাতন

38views

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update