রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শ্রীপুরে ক্যামিকেল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভিসের ৬টি ইউনিট
স্টাফ রিপোর্টার / ২২৪৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

Views: 0

রিপোর্টার রমজান আলী রুবেল

শ্রীপুরে ক্যামিকেল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভিসের ৬টি ইউনিট গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের একটি ক্যামিকেল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ৬টি ইউনিট কাজ শুরু করেছে।

বিকেল সোড়ে চারটার দিকে এ বিকল মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।এসময় আশপাশের বিল্ডিং এর কাচের জানালা গোলো ভেঙে তছনছ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে চারটার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকল শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মেশিন জুড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মিয়ারাজ জানান, আগুন লাগার সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুণের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকার আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরুকরেছে। প্রাথমিক ভাবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

১৪ জন আহত হয়েছে এরমধ্যে ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮ জনকে মাওনা চৌরাস্তা আলহেরা হসপিটালে ভর্তি করা হয়েছে। আগুনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রকার বক্তব্য পাওয়া যায়নি,এবং ভিতরে মিডিয়াকর্মী যাওয়া নিষেধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।


You may also like

Page 14 of 22
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update