Views: 3
শ্রীপুর পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মেহেদী হাসান রিপন জনপ্রিয়তার শীর্ষে
গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল জানান।
আসন্ন গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলার পৌরনির্বাচনে বিরামহীন ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রিপন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন। মোঃ মেহেদী হাসান রিপন একজন তরুন, মেধাবী, সৎ ও যোগ্যবান প্রার্থী। তিনি ব্রীজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ৮ নং ওয়ার্ডবাসীর কাছে ভোটের জন্য তাদের দাড়ে দাড়ে ঘুরছেন। স্থানীয় ভোটারদের কাছ থেকে জানা যায়, আমাদের ৮নং ওয়ার্ডে ৬ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ে যাচ্ছেন! ৬ জন প্রার্থীর মধ্যে রিপন একজন তরুন, সৎ ও মেধাবী। আমরা ভোটার হিসেবে যতটুকু দেখছি এবং শুনেযাচ্ছি রিপন জনমতের দিক দিয়ে এগিয়ে রয়েছে। রিপন আমাদের অত্যন্ত আদরের! আমরা চাই আমাদের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে রিপন জয়যুক্ত হবে. কাউন্সিলর প্রার্থী মোঃ মেহেদী হাসান রিপন বলেন। আমি জনগনের সমর্থন নিয়ে নির্বাচনে নেমেছি। মহামারী করোনাকালীন সময় আমি সুবিদা বঞ্চিত মানুষের ঘরে ঘরে খাবার পৌছিয়ে দিয়েছি। আমি সর্বদায় অসহায় মানুষের খোজ-খবর নিয়ে থাকি। আমি যতটুকু জানি আমার ৮নং ওয়ার্ডের জনগন আমাকে অত্যন্ত ভালোবাসে। আর সেই ভালোবাসার শক্তি নিয়ে আমি নির্বাচনের মাঠে ব্রীজ প্রতিক নিয়ে নেমেছি। ইনশাআল্লাহ্ আমি নির্বাচিত হবো। আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ৮ নং ওয়ার্ডবাসীকে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড উপহার দিবো।