মহেশখালীতে কোস্ট গার্ডের বড় সাফল্য: অস্ত্রসহ কুখ্যাত ফজল কাদের বাহিনীর ৪ ডাকাত আটক
কক্সবাজারের মহেশখালীতে সাড়াসি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘ফজল কাদের বাহিনী’র চার সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার ধলঘাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন…
