সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
মমিনুর রহমান খান লিকু:-গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি। / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Views: 0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুরে অনুষ্ঠিত হলো দোয়া ও মিলাদ মাহফিল।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পুরো মাঠজুড়ে ছিল দলীয় নেতা-কর্মীদের আবেগঘন উপস্থিতি, আর খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতা শুধু আমাদের নয়, পুরো জাতির প্রত্যাশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান (মুন্না), সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুল কবির মোনায়েম।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মুজিবুর রহমান, কাজী শহিদুল্লাহ, হাজী ইসমাইল, নুরুল আমীন মাস্টার, মিজানুর রহমান প্রধান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম তাজ, সাইফুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update