রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

গাজীপুরে তিতাসের অভিযানেও হার মানছে না গ্যাস সিন্ডিকেট; বিপদে সাধারণ মানুষ
স্টাফ রিপোর্টার / ১০১ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

Views: 1

রাজু হাসান, স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের বারবার অভিযানের পরেও বন্ধ হচ্ছে না অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব।

স্থানীয় একটি শক্তিশালী সিন্ডিকেটের ইশারায় রাতের আঁধারে নিম্নমানের প্লাস্টিক পাইপ ব্যবহার করে দেওয়া হচ্ছে এসব ঝুঁকিপূর্ণ সংযোগ, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সম্প্রতি চাপুলিয়া রেললাইনের পাশে গভীর রাতে বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভাঙলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলীর বাসায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় সিন্ডিকেট সদস্য বাচ্চু মিয়া, নেংড়া শহিদ ও রাব্বি। এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু মিয়া স্বীকারোক্তি দিয়ে জানান, জনৈক আরিফ মিয়ার নির্দেশে টাকার বিনিময়ে তিনি এই ঝুঁকিপূর্ণ কাজটি করতে গিয়েছিলেন। অনুসন্ধানে জানা গেছে, ‘গ্যাস আরিফ’ নামধারী এক ব্যক্তির নেতৃত্বে বাচ্চু মিয়া, টাকলা লিটন, স্যানিটারি হারুন ও কল মিস্ত্রি দেলোয়ারসহ একটি বড় চক্র এলাকায় সক্রিয়।

তারা প্লাস্টিক পাইপ ও নিম্নমানের সরঞ্জাম দিয়ে বিভিন্ন বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সরেজমিনে দেখা যায়, সুজনের বাড়ি, লাল বিল্ডিং, নুরুল খানের গ্যারেজ সংলগ্ন ভবনসহ এলাকার অন্তত ১৫-২০টি বাড়িতে অবৈধ চুলার দাপট চলছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকি না থাকায় সংযোগ বিচ্ছিন্ন করার কয়েকদিন পরই তা আবার সচল হয়।

এ বিষয়ে গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম সুরুজ আলম জানিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update