রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনে সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার সুমা আক্তার: / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

Views: 4

স্টাফ রিপোর্টার সুমা আক্তার:

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গাজীপুরের বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫৩ জন ভোটারের মধ্যে ১৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোঃ লিটন মিয়া, এডভোকেট আলতাব হোসেন সিরাজী, আহবায়ক কমিটির সদস্য  আলামিন দেওয়ান ও খসরু মৃধা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম.  মেহেদী হাসান এবং মফস্বল সম্পাদক মো. সোহেল মিয়া, গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারি। দৈনিক নববানী পত্রিকার স্টাফ রিপোর্টার সুমা আক্তার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মোট ২৬টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ নিম্নরূপ:

সভাপতি: মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর) – ১০৫ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মানিক পেয়েছেন ৩৮ ভোট।

কার্যকরী সভাপতি: জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সহ-সভাপতি: নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার) , সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) – ৮৮ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ নূরী পেয়েছেন ৫৮ ভোট।

সহ-সম্পাদক: জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক: হাজী সাইফুল ইসলাম (দি-ডেইলি নিউনেশন), দপ্তর সম্পাদক: নাছির উদ্দিন (বাংলার নবকন্ঠ), অর্থ সম্পাদক: রাশেদউল হোসেন কমল (এই বাংলা), আইন সম্পাদক: মো.মানিক মিয়া (আজকের জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক: তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক: পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার), ক্রীড়া সম্পাদক: ইব্রাহিম খলিল (ভোরের আলো), মহিলা বিষয়ক সম্পাদক: হেলেনা আক্তার (ভোরের আলো), নির্বাহী সদস্য-১: বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ) – ৯৪ ভোট পেয়ে নির্বাচিত। নির্বাহী সদস্য-২: আব্দুল হামিদ খান (মুক্ত খবর) – ৭৫ ভোট পেয়ে নির্বাচিত। নির্বাহী সদস্য-৩: মুকতাদির হোসেন (প্রথম সূর্যোদয়)

নব-নির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করার এবং পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের শেষে বিজয়ীদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিলাদ মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update