বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দুর্গম বিলাইছড়িতে রুমা বিজিবির উষ্ণতা; ১২০ পরিবারের মাঝে কম্বল বিতরণ
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
রাঙ্গামাটির বিলাইছড়ি দুর্গম পাহাড়ে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মুহূর্ত।

Views: 0

পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ের হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বুধবার (২১ জানুয়ারি ২০২৬) রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ত্রিপুরা পাড়া, মারমা পাড়া ও সালছড়া পাড়ার ১২০টি অসহায় পরিবারের হাতে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সর্বদা সচেষ্ট। এ ধরনের কার্যক্রম পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

তিনি ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজিবির এই সময়োপযোগী উদ্যোগে স্থানীয় পাহাড়ের মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতা দেখা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update