রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

‘ধানের শীষ মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক’—বগুড়ায় সাবেক এমপি মোশারফ হোসেন
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় বুড়ইল বাজার সংলগ্ন মাঠে এই সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ধানের শীষের পক্ষে জোরালো সওয়াল করেন।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গণমানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিনের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, বেকারত্ব ও লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনা এখন সময়ের দাবি। দেশের উন্নয়ন ও জনগণের টেকসই কল্যাণের লক্ষ্যে তিনি আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, সাবেক সভাপতি একে আজাদ, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা এবং পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বুড়ইল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update