রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নওগাঁয় হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড 
তৌফিক তাপস, স্টাফ রিপোর্টার: / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

Views: 0

নওগাঁর সদর উপজেলায় ভজন দেবনাথ সজল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার  (২৭ আগষ্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ মো কায়সারুল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মুনছুর আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-  জুয়েল, সুরুজ মিয়া, রতন মন্ডল, সাইফুল ইসলাম,  আব্দুর রশিদ। এসময় আসামী  জুয়েল পলাতক ছিলেন, এবং বাকি আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন টমটম অটোচার্জার গাড়ীর চালক ছিলেন। ১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে তার নিজস্ব টমটম অটোচার্জার গাড়ী নিয়ে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ি হইতে বাহিরে যায়। তারপর ওই রাত্রিতে সে বাড়িতে না ফিরলে স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান মিলে না। পরের দিন ১৭ নভেম্বর তারিখ সকালে নওগাঁ সদর মডেল থানাধীন গোয়ালী মৌজাস্থ হাঁসাইগাড়ি গোটার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় তার পিতা ভূপেনন্দ্রাথ দেবনাত বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত দীর্ঘ সুনালী শেষে এ রায় দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update