রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ফরিদপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়ন দাখিল: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

Views: 0

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ-আল-মামুন এর নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, তিনি আশা করছেন একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনসমর্থন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন এই নেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update