বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বড়দিন ও নির্বাচনকে সামনে রেখে কাপ্তাইয়ে জোন নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সভা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

Views: 1

কাপ্তাইয়ে জোন পর্যায়ে নিরাপত্তা জোরদার ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক বিশেষ জোন নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ডিসেম্বর (বুধবার) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও ৪১ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউছার মেহেদী, পিএসসি।

সভায় মোট ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, ২৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নূরনবী, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, ৩৮ বীর-এর প্রতিনিধি মোহাম্মদ ওয়াদুদ, এসআই (নি.) আব্দুল রব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় মাসিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে পবিত্র শুভ বড়দিন এবং আসন্ন ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কাপ্তাই এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সকল আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল সংস্থার সম্মিলিত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update