শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

মধুখালী শিশু একাডেমিতে বই উৎসব ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

Views: 1

ফরিদপুরের মধুখালীতে আনন্দঘন পরিবেশে নতুন বই বিতরণ ও তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় মধুখালী শিশু একাডেমি প্রাঙ্গণে এ দ্বৈত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মেতে ওঠার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের বিদায়কালীন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মধুখালী শিশু একাডেমির প্রধান শিক্ষক যামিনী সিংহ রায়।

অনুষ্ঠানে একাডেমির প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন বছরের শুরুতেই পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। প্রধান শিক্ষকের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয় এবং তৃতীয় শ্রেণীর বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা যায়, তেমনি বিদায়ীদের চোখে-মুখে ছিল আগামীর নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update